যুক্তরাজ্যের পার্লামেন্টের লেবার পার্টির সদস্য ও মন্ত্রী টিউলিপ সিদ্দিক, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে, যুক্তরাজ্যের আইন ভঙ্গের দায়ে জরিমানার মুখোমুখি হতে যাচ্ছেন। অভিযোগ রয়েছে, তিনি একটি লন্ডন ফ্ল্যাট থেকে ভাড়া বাবদ আয় এক বছরের বেশি সময় ধরে অপ্রদর্শিত রেখেছেন। এজন্য তাকে ১০,০০০ ইউরো জরিমানা করা হতে পারে।
ডেইলি মেইল-এর প্রতিবেদনে জানানো হয়, ২০১৮ সালে ৮ লাখ ৮৫ হাজার ইউরো দিয়ে লন্ডনে ফ্ল্যাটটি কিনেছিলেন টিউলিপ সিদ্দিক এবং তার স্বামী ক্রিস পার্সি। তবে ১৪ মাসের বেশি সময় ধরে এই ফ্ল্যাটের ভাড়া আয় তিনি সঠিকভাবে ঘোষণা করেননি।
এছাড়া, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তার লন্ডনের এই সম্পত্তির জন্য কোনো বৈধ এনার্জি পারফরম্যান্স সার্টিফিকেট (ইপিসি) নেই। যুক্তরাজ্যে ভাড়া দেওয়া সম্পত্তির ক্ষেত্রে এনার্জি পারফরম্যান্স সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক।
এদিকে, বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে ৩.৯ বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগে টিউলিপ সিদ্দিকের নামও উঠে এসেছে। অভিযোগ রয়েছে, ২০১৩ সালে তিনি বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ চুক্তিতে মধ্যস্থতা করেছিলেন, যার ফলে তার পরিবার এই অর্থ আত্মসাৎ করেছে।
এ সব অভিযোগের কারণে টিউলিপ সিদ্দিক এখন বিভিন্ন তদন্তের মুখোমুখি।
0 মন্তব্যসমূহ